ইউটিউবে হ্যাশট্যাগ ল্যান্ডিং পেজ উন্মোচন
টুইটার এবং ইনস্টাগ্রাম ‘হ্যাশট্যাগ’ নামক বিষয়টিকে সবচেয়ে বেশি জনপ্রিয় করে তুলেছে। তাই বর্তমানে বিভিন্ন প্লাটফর্মে কোনো বিষয়ে নেভিগেট করার ক্ষেত্রে অন্যতম স্থায়ী পদ্ধতি হলো হ্যাশট্যাগ। তবে ইউটিউব কখনো বিষয়টিকে তেমন গুরুত্বপূর্ণ করে তোলেনি। অবশেষে তাদেরও বোধোদয় হলো!
চলতি সপ্তাহে গুগল মেটাডাটা ট্যাগ ব্যবহার করে ভিডিও সাজানোর জন্য একটি ল্যান্ডিং পেজ সবার জন্য উন্মুক্ত করেছে। যেকোনো হ্যাশট্যাগ ক্লিক করে উক্ত হ্যাশট্যাগের ভিডিওগুলো সহজেই দেখা যাবে এই সুবিধার মাধ্যমে।
সাধারণত ভিডিও বর্ণনার নিচে হ্যাশট্যাগ বাটন দেখা যাবে, তবে কিছু ভিডিও ক্রিয়েটররা সেটিকে উপরেও দেখাতে পারবেন। এছাড়া সরাসরি (www.youtube.com/hashtag/yourterm) ইউআরএল টাইপ করেও ফিচারটি ব্যবহার করা যাবে। পেজের ক্ষেত্রেও এই ফিচারটি ব্যবহার করে সার্চ করার সম্ভব হতে পারে। তবে সেটি আগামী দিনে আসতে পারে বলে জানিয়েছেন ইউটিউবের একজন মুখপাত্র।
হ্যাশট্যাগের মাধ্যমে নতুন এবং জনপ্রিয় ভিডিওগুলো সহজেই খুঁজে বের করা সম্ভব। বর্তমানে হ্যাশট্যাগ পেজটিতে হাইলাইটেড ভিডিওগুলোই প্রদর্শন করছে ইউটিউব।
ডিবিটেক/বিএমটি